1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
ধামইরহাটে ১৪ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার - দেশ সকাল
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বরঙ নীল উৎসব ২০২৬ ও উদ্যোক্তা ভূমির দ্বিতীয় বর্ষপূর্তি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত। স্বপ্ন বুনে সম্ভাবনার পথে: যাত্রা শুরু House Of Bunon-এর বাপা-ইবিটির অগ্রগতি পর্যালোচনায় কর্মশালা আমি ব্রাজিলের সমর্থক: মোহনা বিপিইএম-এর ৯ লক্ষ সদস্য পূর্তি উপলক্ষে ঈদ মিট-আপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 💐 সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনন্য আবদুল করিম সোহাগের জন্মদিন আজ 🌙 ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে আতঙ্কে বাঘাইহাট বাজার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যু/দণ্ড পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম অসহায় মানুষের পাশে এক নীরব যোদ্ধা, মানবতার ফেরিওয়ালা হুসাইন মানসুরি

ধামইরহাটে ১৪ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

দেশ সকাল :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

মোঃ মোস্তফা কামাল চৌধুরী,

জেলা প্রতিনিধি (নওগাঁ):

নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। সোমবার (০৬ এপ্রিল) রাতে উপজেলার মহিষর গ্রাম থেকে এই মাদক উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮:৩০ মিনিটে কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ জিহাদ আলী’র নেতৃত্বে একটি বিশেষ দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। টহল দলটি সীমান্ত পিলার ২৬৮/৯-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহিষর গ্রামের একটি পরিত্যক্ত প্রতিবন্ধী স্কুলের ভেতর তল্লাশি চালায়। এসময় সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৪৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্যগুলো ধামইরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি নিশ্চিত করেছে। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি’র এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।