1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
জ্বালানি সংকট মোকাবিলায় হোম অফিস চালু করছে মালয়েশিয়া - দেশ সকাল
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

জ্বালানি সংকট মোকাবিলায় হোম অফিস চালু করছে মালয়েশিয়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

দেশ সকাল অনলাইন।

জ্বালানি সংকট মোকাবিলায় হোম অফিস চালু করছে মালয়েশিয়া
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় আগাম পদক্ষেপ হিসেবে মালয়েশিয়ার সরকারি খাত, সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থা ও সরকার-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর জন্য ওয়ার্ক `ফ্রম হোম’ অর্থাৎ, বাসা থেকে কাজের নিয়ম চালু হতে যাচ্ছে। আগামী ১৫ এপ্রিল থেকে দেশটিতে এই নির্দেশনা কার্যকর হবে।

বুধবার এক ব্রিফিংয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, এই নির্দেশনা বাস্তবায়নসংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা শিগগিরই ঘোষণা করা হবে। তবে তিনি জোর দিয়ে বলেন, এই পদক্ষেপ দেশের জ্বালানি নিরাপত্তা রক্ষা এবং জনগণকে হঠাৎ মূল্যবৃদ্ধির ধাক্কা থেকে সুরক্ষা দেওয়ার বৃহত্তর কৌশলের অংশ।

আমাদের সক্ষমতা সম্পর্কে কিছুই জানে না যুক্তরাষ্ট্র ও ইসরাইল: ইরানআমাদের সক্ষমতা সম্পর্কে কিছুই জানে না যুক্তরাষ্ট্র ও ইসরাইল: ইরান
তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পরিবার ও ব্যাবসায়িক খাতে পড়ার জন্য অপেক্ষা না করে আগাম ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘জনসমর্থন উদ্যোগের’ আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, বৈশ্বিক পরিস্থিতি উন্নতির আগে আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে এবং পুনরুদ্ধারের সময়কাল দীর্ঘ হতে পারে। এরই মধ্যে কিছু পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘বুদি মাদানি ৯৫’ কর্মসূচির আওতায় প্রতি মাসে ২০০ লিটার জ্বালানির কোটা এবং সাবাহ, সারাওয়াক ও লাবুয়ানে ভর্তুকিযুক্ত ডিজেল ব্যবস্থার পূর্ণ বাস্তবায়ন।

ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনে ব্যর্থ ট্রাম্পইরানের শাসনব্যবস্থা পরিবর্তনে ব্যর্থ ট্রাম্প
আনোয়ার ইব্রাহিম বলেন, এসব পদক্ষেপের লক্ষ্য হলো আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার প্রভাব কমানো এবং ভর্তুকি যেন সঠিকভাবে লক্ষ্যে পৌঁছায় তা নিশ্চিত করা। তিনি আরো জানান, তেলের দাম বাড়ার চাপ সামাল দিতে এবং ভোক্তাদের সুরক্ষা দিতে সরকার বর্তমানে প্রতি মাসে প্রায় ৪ বিলিয়ন রিঙ্গিত ব্যয় করছে।

সূত্র: দ্য স্ট্রেটস টাইমস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।