1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
থমকে গেছে মোটরসাইকেল বাজার, লাইসেন্স নিতে বেড়েছে ভিড় - দেশ সকাল
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

থমকে গেছে মোটরসাইকেল বাজার, লাইসেন্স নিতে বেড়েছে ভিড়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মিরাজ মাহবুব ইফতি,

দেশজুড়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ক্রমেই আরও স্পষ্ট হয়ে উঠেছে, আর তার ছাপ পড়ছে মোটরসাইকেল খাতে। ফিলিং স্টেশনগুলোয় তেলের জন্য দীর্ঘ লাইন, শো-রুমে ক্রেতার সংখ্যা কম; এই দুই বিপরীত চিত্র একসঙ্গে বাজারে চাপ তৈরি করছে। তেলের সরবরাহ নিয়ন্ত্রণ করতে প্রশাসনের কঠোর নজরদারির কারণে লাইসেন্সের জন্য মানুষ ভিড় করছেন সংশ্লিষ্ট কার্যালয়ে, আর হেলমেটের বিক্রিও বেড়ে গেছে।

রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলার মোটরসাইকেল বাজারে প্রায় একই দৃশ্য দেখা যাচ্ছে।

শো-রুমগুলোয় বিরাজ করছে অস্বাভাবিক নীরবতা। ইয়ামাহা, সুজুকি, হিরো, টিভিএস ও বাজাজের মতো বড় ব্র্যান্ডগুলোর বিক্রয়কেন্দ্রগুলোয় কর্মীদের অলস সময় কাটাতে দেখা গেছে।
বিক্রেতাদের ভাষ্য, ঈদুল ফিতরকে কেন্দ্র করে বিভিন্ন সিসি ও স্টাইলের মোটরসাইকেল বিক্রির যে গতি তৈরি হয়েছিল, তা ধরে রেখে ঈদুল আজহা পর্যন্ত ভালো ব্যবসার প্রত্যাশা ছিল। কিন্তু হঠাৎ করেই জ্বালানি সংকট সেই সম্ভাবনায় বড় ধাক্কা দিয়েছে।

মিরপুর ৬০ ফিট এলাকার ইয়ামাহা, সুজুকি, হিরো, টিভিএস ও বাজাজের শো-রুমগুলোর বিক্রয়কর্মী ও ম্যানেজারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আকর্ষণীয় অফার দিয়েও ক্রেতাদের আগ্রহী করা যাচ্ছে না। ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নগদ ছাড় কিংবা ক্যাশব্যাক সুবিধা দেওয়া হলেও নতুন বাইক কেনার বিষয়ে মানুষের মধ্যে একধরনের অনিশ্চয়তা কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।